Thursday, 13 October 2016

আসলে ওদের শিক্ষায় ত্রুটি

আসলে ওদের শিক্ষায় ত্রুটি।

তাদের সিলেবাসে মনে হয় এই শিক্ষা নেই যে, রাসুল সা: এমন কিছু কাজ করেছেন, যা আমাদের জন্য সুন্নাত হিসাবে করণীয় নয়, বরং তা শিক্ষণীয়। সুন্নাত নয় বরং তা করা জায়েয মানে পরিবেশ পরিস্থিতিতে করা যায় ।
যেমন : রাসুল সা: ভুলে আসরের নামাজ দুই রাকাত, যোহরের নামাজ ৫রাকাত পড়ে ফেলেছেন।  প্রথম তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে গেছেন। উনার এই ভুলে যাওয়াটাই আমাদের জন্য কল্যান হয়ে দাড়িয়েছে। তা যদি না হত, তা হলে আমাদের এমন ভুল হয়ে গেলে কি করতে হত?  পুরা নামাজ আবার পড়তে হত। কিন্তু রাসুল সা: ভুলে ২বা৫ রাকাত পড়েছেন তাই আমাদেরকেও মাঝে মাঝে ভুলে গিয়ে ২ বা ৫ রাকাত সুন্নাত মনে করে পড়তে হবে?  না, বরং এমন ভুল হয়ে গেলে তখন রাসুল সা: যা করেছিলেন তা ( সাহু সিজদা) করাটা সুন্নাত হবে। এই সামান্য বুঝটুকু অনেক সনদদারি আলেমের মধ্যে পাওয়া যায় না। যেমন তারা বলে : আহলে হাদীসরা হাদিসের অনুসরনের দাবীদার কিন্তু তারা অনেক হাদিস মানেনা।
যেমন : হাদিসে আছে রাসুল সা: ১১টি বিয়ে করেছিলেন,  তারা তা করেনা।
আমরা বলব:  তাদের মধ্যে এই শিক্ষা নেই যে, কিছু কিছু বিষয় আছে তা নবী রাসুলদের জন্য খাস। নবী করেছেন ১১টি। আল্লাহ তা করার অনুমতি নবীকে দিয়েছেন। আর এই নবীর মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে,  ৪টার বেশী বিয়ে করা যাবে না। তাই আমরা করিনা।
 এই সাধারন জ্ঞানটুকু তাদের সিলেবাসে নেই।
 তারা বলে হাদিসে আছে, রাসুল সা: দাঁড়িয়ে পেসাব করেছেন।  আহলে হাদিসরা সেই হাদিসের উপর আমল করেনা। রাসুল সা: যে পরিবেশ বা পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন,  এখনো যদি কেউ সেই পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন হয় তা হলে করা যাবে এটাই হল নবীর শিক্ষা। এখন যারা বলবে দাঁড়িয়ে পেসাব করা কবিরাহ গোনাহ। তা হলে আমরা  বলব নবী সা: কি জানতেন না, যে, দাঁড়িয়ে পেসাব করা কবিরহ গোনাহ?  তাহলে তিনি কি জেনেশুনে কবিরাহ গোনাহ করেছেন?  নাকি সেই গোনার কথা উনার জানা ছিলনা ? আমরা বলব : এটা সুন্নাত নয় বরং শিক্ষা। পরিবেশ পরিস্থিতে করা যায়। তবে পররিবেশ সৃষ্টি করে সবসময় করা যাবেনা।
-------------------------------------------------
comment..
মনে কিছু নিবেননা জানার জন্য প্রশ্ন,
আপনি শেষ লাইনে লিখেছেন সব সময় দাঁড়িয়ে পেশাব করা যাবেনা,
আমার প্রশ্ন সব সময় দাঁড়িয়ে পেশাব করা যাবেনা এই মর্মে রাসুল সাঃ থেকে কোন নিষেধাজ্ঞা আছে কি???
M.link.. https://m.facebook.com/story.php?story_fbid=975523092594359&id=100004100327787
By jahanger alambd

No comments:

Post a Comment