Saturday, 14 November 2015

[1]-অহী নাযিল : যদি আমি এই কুরআন পাহাড়ের উপর নাযিল করতাম...পাহাড়.. দীর্ণ-বিদীর্ণ হয়ে গেছে-Quran

"যদি আমি এই কুরআন পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তুমি দেখতে যে, পাহাড় বিণীত হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে দীর্ণ-বিদীর্ণ হয়ে গেছে । আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি, যাতে করে তারা চিন্তা-ভাবনা করে"
---- (সূরা হাশর-২১)
প্রিয় ভাই ও বোনেরা । আল কুরআনের গুরুভার বহন করা কত কঠিন, চিন্তা করুন । অহী লেখক হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ) বলেন, একবার নবী করীম (ছাঃ) এর উপর অহী নাযিল হচ্ছিল । এই সময় তিনি তার উরু আমার উরুর উপর রেখে শুয়েছিলেন । তখন আমার উরুর উপর এমন এক চাপ অনুভব করলাম যাতে আশংকা করলাম যে, আমার উরু চুর্ণ-বিচুর্ণ হয়ে যাবে । (সহীহ বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)
হযরত আয়িশা (রাঃ) বর্ণনা করেন, "আমি তীব্র শীত কালেও নবী করীম (ছাঃ) এর উপর অহী নাযিল হতে দেখেছি । সেই সময়ও তার কপাল থেকে ঘাম ঝরে পড়তো" (বুখারী, মুসলিম)
আরেক হাদীছে আয়িশা (রাঃ) বলেন, হযরত মুহাম্মাদ (ছাঃ) উটের উপর আরোহী থাকা অবস্থায় তার উপর অহী নাযিল হতে থাকলে উট তার বুক (ভারে) মাটির সাথে মিশিয়ে দিতো এবং অহী নাযিল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উট বিন্দুমাত্র নড়াচড়াও করতে পারতো না"
(মুসনাদে আহমাদ, হাকেম, ইবনে জারীর)
মহান আল্লাহ্‌ই এই ব্যাপারে ভালো জানেন। জাযাকাল্লাহ ।
জয়েন করুনঃ << সুন্দর মন ও মনুষ্যত্বের আহবানে

No comments:

Post a Comment