Monday, 16 November 2015

দ্বীন একশত ভাগ পরিপূর্ণ


দ্বীন একশত ভাগ পরিপূর্ণ নয় কি ?

******************************

[ সত্যের পথে, সত্যের সাথে ]

~~~~~~~~~~~~~~~~~

মহান আল্লাহ কর্তৃক নাযিলকৃত শারি'আতের বৈশিষ্ট্য হলো তা পরিপূর্ণ ৷ তার মধ্যে কোন বিষয়ের কমতি নেই ৷ তার পরিপূর্ণতা শুধু শারি‘আত নাযিলের সময়ের জন্য সীমাবদ্ধ নয় ৷ বরং শারি'য়াত নাযিলের সময় থেকে শুরু করে ক্বিয়ামত পর্যন্ত তথা জান্নাত জাহান্নামের পরিপূর্ণ বিধি-বিধান নিয়ে শারি'আত মানব ও দানব জাতীর জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন ৷ সকল যুগের সমস্যার পরিপূর্ণ সমাধান দিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ৷

তাই তো কুরআন মাজীদে স্পষ্ট ভাবে মহান আল্লাহ বলেছেন,

আজ আমি তোমাদের দ্বীন তথা মাযহাবকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন বা মাযহাব রূপে পছন্দ করলাম ৷ [ সুরা আল মায়িদাহ, আয়াত - ৩ ]


দ্বীন পরিপূর্ণ হওয়া সত্ত্বেও মাযহাবীরা বহু নতুন বিষয়কে শারি'আতে সংযোজন করে বিদ‘আতে হাছানা নাম দিয়ে পূণ্যের উদ্দেশ্যে করে থাকে ৷

অথচ নাবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শরি'আতে প্রত্যেক নতুন কাজই বিদআত আর প্রত্যেক বিদআতই গোমরাহী আর প্রত্যেক গোমরাহীর পরিণতি হচ্ছে জাহান্নাম ৷ ( মুসলিম )


বিদআতীদের সম্পর্কে নাবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন,

আলী (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, নাবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শারি‘আতে নতুন কাজ বা বিদআত করল বা কোন বিদআতীকে সাহায্য করল তার উপর আল্লাহর লা'নাত, ফেরেশতা ও সমস্ত মানুষের লা'নাত অপরিহার্য হয়ে যায় ৷ তার কোন ফরয ও নফল ইবাদতই গ্রহন করা হবে না ৷ ( বুখারী ১ম খন্ড, ৪৫১ পৃষ্ঠার)


ঈমাম মালিক রহঃ বিদআতে হাছানা সম্পর্কে বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন বিদআতের প্রচলন করে আর একে হাছানা বা ভাল পূণ্য বলে মনে করে সে যেন প্রকারান্তরে এ কথাই ঘোষনা করছে যে, মুহাম্মাদ আল্লাহর পয়গাম পৌঁছাতে খিয়ানত করেছেন ৷ ( নাউযুবিল্লাহ)


কারণ মহান আল্লাহ বলেছেন,

তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছি ৷


সুতরাং রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে যা দ্বীনরূপে গণ্য ছিল না আজও তা গণ্য নয়, গণ্য হতে পারে না ৷ কখনো না কোন দিনও না ৷

No comments:

Post a Comment